চোখে চোখ না রেখে অন্যদিকে তাকিয়ে থাকেন—স্মৃতিকথায় মোদি প্রসঙ্গে সোনিয়া গান্ধী

তবে আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময়ের বাইরে তাঁদের মধ্যে কখনো কথাবার্তা হয়নি বলে জানান সোনিয়া। বিভিন্ন সময়ে জন্মদিন ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় হয়েছে। হাসপাতালে চিকিৎসা শেষে ফেরার পর মোদি কখনো কখনো তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। তখন তিনি উত্তর দিয়েছেন, ‘জি, এখন ভালো আছি, ধন্যবাদ।’
স্মৃতিকথায় মোদি ও নিজের ভারত ভাবনার পার্থক্যও তুলে ধরেছেন সোনিয়া। তাঁর মতে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মতাদর্শীদের চিন্তাধারা থেকে মোদির ভারত ভাবনা তৈরি হয়েছে। সেখানে নিজের ধর্ম ও সংস্কৃতিকে অন্য সব কিছুর ওপরে স্থান দেওয়ার প্রবণতা রয়েছে। অন্যদিকে, তাঁর ভারত ভাবনা গড়ে উঠেছে পরিবারের কাছ থেকে পাওয়া শিক্ষা, স্বাধীনতা, সাম্য এবং বহুত্ববাদের আদর্শে।
সোনিয়া লিখেছেন, ‘তিনি লড়ছিলেন তাঁর ভারত ভাবনার জন্য, আর আমি আমারটির জন্য। আমার ভারত আধিপত্যবাদবিরোধী, অন্তর্ভুক্তিমূলক, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে। বিষয়টি ব্যক্তিগত ছিল না।’

