বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানে
বিজ্ঞাপন

ইসরায়েলের নতুন পার্লামেন্ট যেভাবে নেতানিয়াহুর জীবন নরক করে তুলতে পারে

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ১২:০২ পিএম
ইসরায়েলের নতুন পার্লামেন্ট যেভাবে নেতানিয়াহুর জীবন নরক করে তুলতে পারে

নেতানিয়াহু আমলের বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ

নতুন পার্লামেন্ট নেতানিয়াহু সরকারের আমলে পাস হওয়া বেশ কয়েকটি বিতর্কিত আইন দ্রুত বাতিলের উদ্যোগ নিতে পারে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিচার বিভাগে ব্যাপক সংস্কারের উদ্যোগ।

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ার পর নেতানিয়াহু বিচার বিভাগকে নিজের প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে আসছেন। তাঁর সরকারের বিচার বিভাগ সংস্কারের উদ্যোগকে কেন্দ্র করে ইসরায়েলের ইতিহাসে অন্যতম বৃহৎ বিক্ষোভ হয়েছিল। উদারপন্থীরা আশঙ্কা করেছিলেন, এই সংস্কারের ফলে দেশটির গণতন্ত্রের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। তবে হামাসের ৭ অক্টোবরের হামলা এবং পরবর্তী যুদ্ধের কারণে জনমনে বিচার বিভাগ সংস্কার নিয়ে বিতর্কের গুরুত্ব দ্রুত কমে যায়।

নতুন পার্লামেন্ট আগের জোট সরকারের পাস করা এমন আইন বাতিলের উদ্যোগ নিতে পারে, যেগুলোর মাধ্যমে সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত করা হয়েছিল এবং দেশটির অ্যাটর্নি জেনারেলকে অপসারণের প্রক্রিয়া সহজ করা হয়েছিল।

এ ছাড়া অতি-রক্ষণশীল ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়ার বিধানও বাতিল বা সংশোধন করতে পারেন আইনপ্রণেতারা।

সামরিক বাহিনীর ওপর যখন ব্যাপক চাপ তৈরি হয়েছে, তখন অতি-রক্ষণশীল ইহুদিদের সেনাবাহিনীতে যোগদান থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি অনেক ইসরায়েলির মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। তবে বিদ্যমান আইনগুলো অতি-রক্ষণশীল দলগুলোর প্রত্যাশাও পূরণ করতে পারেনি। এ কারণে বিরোধী শিবিরের অন্তত একজন রাজনৈতিক নেতা এসব দলের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন।

আসাফ শাপিরার মতে, নেতানিয়াহু আমলের আইন বাতিল করা তুলনামূলক সহজ। এ জন্য পার্লামেন্টে ভোটের আয়োজন করে আগের নীতিতে ফিরে যাওয়াই যথেষ্ট। তবে নতুন আইন পাসের ক্ষেত্রে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। কারণ, বিরোধী দলগুলোকে নিজেদের অগ্রাধিকার নির্ধারণ এবং এ বিষয়ে সমন্বয় করতে হবে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...