বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতে
বিজ্ঞাপন

ভেনেজুয়েলার তেল খাতের ১২ বিলিয়ন ডলার হস্তগত করেছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম
ভেনেজুয়েলার তেল খাতের ১২ বিলিয়ন ডলার হস্তগত করেছে যুক্তরাষ্ট্র

তবে কেপিএমজির প্রতিবেদনটি একই সঙ্গে দেখিয়েছে, অর্থ ছাড়ের সময় নির্ধারণ এবং প্রাকৃতিক সম্পদ বিক্রির অর্থ কারা পাবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের হাতেই ছিল। অথচ ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী, দেশটির প্রাকৃতিক সম্পদের মালিক জনগণ।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘চলতি বছর ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ থেকে অর্জিত রাজস্বের জমার ওপর যুক্তরাষ্ট্র সরকার তত্ত্বাবধানমূলক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।’ এতে আরও বলা হয়েছে, প্রতিটি লেনদেনের ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অনুমোদন বাধ্যতামূলক।

প্রতিবেদন অনুযায়ী, অপরিশোধিত তেল বিক্রি থেকেই ওই হিসাবে জমা হওয়া অর্থের সিংহভাগ এসেছে। এ ছাড়া খনিজ সম্পদ ও সার বিক্রি থেকেও তুলনামূলকভাবে কম অর্থ জমা পড়ে। এর মধ্যে আন্তর্জাতিক পণ্যবাণিজ্য প্রতিষ্ঠান ট্রাফিগুরা ভেনেজুয়েলার সোনা কেনার জন্য প্রায় ১০০ মিলিয়ন ডলার জমা দিয়েছিল।

তবে প্রতিবেদনটিতে ভেনেজুয়েলার রপ্তানি আয়ের পূর্ণাঙ্গ চিত্র উঠে আসেনি। দেশটির সবচেয়ে বড় অপরিশোধিত তেল রপ্তানিকারকদের মধ্যে দুটি প্রতিষ্ঠান, মার্কিন তেল কোম্পানি শেভরন এবং স্থানীয় উৎপাদক নাবেপ, তাদের উত্তোলিত তেলের অন্তত একটি অংশ বিক্রির ক্ষেত্রে ভিন্ন আর্থিক ব্যবস্থা ব্যবহার করে। অন্যদিকে, ভেনেজুয়েলার বিপুল পরিমাণ সোনা এখনো অনানুষ্ঠানিক আর্থিক চ্যানেলের মাধ্যমে মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...