স্কুলের বাথরুমে ধূমপান: হংকংয়ে ৬ ছাত্রীর বিরুদ্ধে তদন্তে শিক্ষা অধিদপ্তর

ভিডিওটিতে দেখা যায়, স্কুলের পোশাক (ইউনিফর্ম) পরা ছয়জন ছাত্রী একটি শৌচাগারের কিউবিকলে গাদাগাদি করে দাঁড়িয়ে রয়েছে। শুরুতে তাদের হাসাহাসি ও মজা করতে দেখা গেলেও, ক্যামেরা ঘুরতেই দেখা যায় পেছনের এক ছাত্রী হাতে ই-সিগারেট ধরে রয়েছে। ক্যামেরায় ধরা পড়ার পর সে হেসে ভিক্টরি সাইন (V চিহ্ন) দেখায় এবং ক্লিপটি শেষ হওয়ার মুহূর্তে অন্য ছাত্রীরাও একই ভঙ্গিতে পোজ দেয়।
সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা জানিয়েছেন, ভিডিওতে দেখা যাওয়া ইউনিফর্মটি সুয়েন ওয়ান অঞ্চলের ‘পো লেউং কুক ইয়াও লিং সান কলেজ’-এর মাধ্যমিক শাখার ছাত্রীদের। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই অনেক নাগরিক শিক্ষা অধিদপ্তর ও স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

