বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানে
বিজ্ঞাপন

আবুধাবি বৈঠকে বড় পরিসরে বন্দিবিনিময়ে সম্মত রাশিয়া ও ইউক্রেন

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
আবুধাবি বৈঠকে বড় পরিসরে বন্দিবিনিময়ে সম্মত রাশিয়া ও ইউক্রেন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বড় পরিসরে যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে সমঝোতা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে দুই দিনের গুরুত্বপূর্ণ আলোচনার পর বুধবার (১১ নভেম্বর) এই সম্মতিতে পৌঁছায় দুই দেশ। পাশাপাশি সম্ভাব্য যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং সংঘাত প্রশমনের বাস্তবসম্মত পদ্ধতি নিয়েও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আলোচনা শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার বলেন, এটি শান্তি প্রতিষ্ঠার পথে একটি ভালো প্রথম পদক্ষেপ। বন্দীদের সবচেয়ে বড় মানবিক মুক্তির বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলে তা কীভাবে পর্যবেক্ষণ করা হবে এবং সংঘাত এড়াতে কী ধরনের সমঝোতা প্রয়োজন, সেই বিষয়ে আলোচনা হয়েছে। যুদ্ধ-পরবর্তী উত্তেজনা কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও অগ্রগতি হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ জানায়, বৈঠকে রাশিয়ার আলোচক ভ্লাদিমির মেদিনস্কিও বড় পরিসরে বন্দিবিনিময়ের বিষয়ে সমঝোতার কথা নিশ্চিত করেছেন। আলোচনার জন্য অনুকূল পরিবেশ তৈরিতে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকার প্রশংসা করেন তিনি।

আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে কুশনারের পাশাপাশি অংশ নেন স্টিভ উইটকফ। তাঁরা জানিয়েছেন, বৃহস্পতিবার মস্কো সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। আবুধাবির আলোচনায় উঠে আসা বিষয়গুলো নিয়ে তাঁর সঙ্গে আলোচনা এবং সমঝোতার ক্ষেত্র আরও বিস্তৃত করার চেষ্টা করবেন তাঁরা। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করে তাঁকে আলোচনার অগ্রগতি জানানো হবে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...