বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
একই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ডরাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
বিজ্ঞাপন

দু’মাস পর এই প্রথম উপসাগরীয় মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ফের হামলা

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৬ এএম
দু’মাস পর এই প্রথম উপসাগরীয় মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ফের হামলা

এদিকে ইরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কোনো চুক্তির প্রয়োজন নেই। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তির দিন অনেক আগেই শেষ হয়েছে। দেশটির অর্থ এবং কৌশলগত হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি।

ইরানের সঙ্গে আলোচনার দায়িত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে বরং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট-শাসিত অঙ্গরাজ্য ও শহরগুলোতে দুর্নীতি এবং অপরাধ দমনে মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ দিয়ে আসছেন। শুক্রবার ওয়াশিংটনে সফর করেন ইসরায়েলের গোয়েন্দাপ্রধান রোমান গোফম্যান। তাঁর সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তাঁকে যুদ্ধ ও শান্তির মধ্যবর্তী অনিশ্চিত পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন।

এদিকে কৌশলগত হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বেড়েছে। লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী, অক্টোবরে ৩৭টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যা সংঘাত শুরুর পর এক মাসে সর্বোচ্চ। নভেম্বরে আরও অন্তত ১৪টি হামলার ঘটনা নিশ্চিত হয়েছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, বৈশ্বিক তেলের সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে যাওয়ায় বাজারে ভারসাম্য ফেরার প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে। তবে যুদ্ধের নতুন উত্তেজনা ছড়িয়ে পড়লে ইউরোপ পর্যন্ত মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা সম্প্রসারণের হুঁশিয়ারি দিয়েছে ইরান।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...