বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ডরাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

অ্যামাজনের ফেসিয়াল রিকগনিশনে ফিলিস্তিনিদের ৩৫ লাখ ছবি আপলোড করেছে ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক১৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএম
অ্যামাজনের ফেসিয়াল রিকগনিশনে ফিলিস্তিনিদের ৩৫ লাখ ছবি আপলোড করেছে ইসরায়েল

গার্ডিয়ানের নথিতে আরও উঠে এসেছে, ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে অ্যামাজনের সম্পর্ক কেবল ছবি বিশ্লেষণের মধ্যেই সীমাবদ্ধ নয়। ২০২১ সালে স্বাক্ষরিত বহুমূল্যের ‘প্রজেক্ট নিম্বাস’ চুক্তির আওতায় অ্যামাজন ও গুগল ইসরায়েলি সরকার এবং সামরিক বাহিনীকে ক্লাউড সেবা দিয়ে আসছে। ২০২৩ সালের শুরুতে ইসরায়েলে নতুন ডেটা সেন্টার চালু করে অ্যামাজন। এর মাধ্যমে সামরিক ও সরকারি তথ্য নিজস্ব সার্ভার থেকে অ্যামাজনের ক্লাউডে স্থানান্তরের সুযোগ তৈরি হয়।

নথি অনুযায়ী, অ্যামাজনের ক্লাউডে ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য বিশেষ নিরাপত্তাবেষ্টিত একটি পৃথক অংশ রয়েছে, যা ‘ওয়ালড গার্ডেন’ নামে পরিচিত। সেখানে সামরিক অভিযান ও গোয়েন্দা কার্যক্রম-সংশ্লিষ্ট সংবেদনশীল তথ্য সংরক্ষণ করা হয়। রোলিং স্টোন বিভাগ ২০২৩ সালজুড়েই বিপুল পরিমাণ তথ্য সেখানে স্থানান্তর করেছে। এ উদ্যোগে যুক্ত এক সামরিক সূত্রের ভাষায়, পরিকল্পনা ছিল ছবি, ভিডিও এবং গোপন গোয়েন্দা তথ্যসহ সবকিছু অ্যামাজনের ক্লাউডে সরিয়ে নেওয়া।

২০২৪ সালের শুরুর দিকে কয়েকজন ইসরায়েলি সেনা তেল-আবিবে অ্যামাজনের কার্যালয়ে বসেও গাজায় মুখ শনাক্তকরণ কর্মসূচি পরিচালনায় ক্লাউড প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করেন বলে সামরিক সূত্র জানিয়েছে। তবে তাঁদের কাজ বাস্তবে কার্যকর করা হয়েছিল কি না, তা স্পষ্ট নয়।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...