বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানে
বিজ্ঞাপন

কিয়েভের দুটি গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার হামলা, ফিরতি হামলা ইউক্রেনের

নিজস্ব প্রতিবেদক১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৯ এএম
কিয়েভের দুটি গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার হামলা, ফিরতি হামলা ইউক্রেনের

ভার্চ্যুয়ালি আয়োজিত ওই আলোচনায় যুক্তরাষ্ট্রের দূত জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নেন। যুদ্ধ বন্ধের উপায় নিয়ে এই আলোচনার পরপরই পাল্টাপাল্টি হামলার এই নতুন দফা শুরু হলো। আলোচনায় রাশিয়া ও ইউরোপের মধ্যে ‘সরাসরি যোগাযোগ’ প্রতিষ্ঠার বিষয়েও কথা হয়।

বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের দূত ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার বলেন, ইউক্রেনকে ‘শক্তিশালী ও বিশ্বাসযোগ্য নিরাপত্তার নিশ্চয়তা’ দেওয়ার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ পাওয়ার পথ তৈরি করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, ন্যাটো ‘ইউরোপের নিরাপত্তার গুরুত্বপূর্ণ স্তম্ভ’ হিসেবে থাকবে। শিগগিরই আরেকটি বহুপক্ষীয় বৈঠকের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সোমবার সন্ধ্যায় দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, বৈঠকটি ‘কঠিন’ ছিল। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনের প্রতিরক্ষা জোরদারে আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

জেলেনস্কি বলেন, মস্কোর সঙ্গে আলোচনায় অংশ নেবে এমন পূর্ণাঙ্গ প্রতিনিধিদল এবারই প্রথম ইউরোপের পক্ষ থেকে বৈঠকে অংশ নিয়েছে। প্রতিনিধিদলে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো।

যেকোনো শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তাঁর যুক্তি, ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার দীর্ঘমেয়াদি লক্ষ্য থাকায় শান্তি আলোচনায় ইউরোপের প্রতিনিধিদের অংশগ্রহণ জরুরি।

জেলেনস্কি আরও বলেন, উত্তর কোরিয়া থেকে প্রতি মাসে ‘কয়েক ডজন ক্ষেপণাস্ত্র’ পাচ্ছে মস্কো।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...