বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তার
বিজ্ঞাপন

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন চান মেঘনা আলম

নিজস্ব প্রতিবেদক১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পিএম
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন চান মেঘনা আলম

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে আবেদনপত্র জমা দিয়েছেন আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। পদত্যাগের কারণে খালি হওয়া আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হয়ে লড়তে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের একটি পোস্টের মাধ্যমে প্রকাশ্যে আনেন মেঘনা আলম।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘জনগণের সমর্থন নিয়ে, জনগণের সেবার উদ্দেশ্যে, শূন্য ঘোষিত মহিলা আসনের উপনির্বাচনে প্রার্থী হতে আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। আলহামদুলিল্লাহ।’

মেঘনা আলম রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তবে আসনটিতে দলীয় প্রার্থী হিসেবে তিনি চূড়ান্ত অনুমোদন পাবেন কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে রাজধানীর মিরপুরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও মালামাল লুটপাটের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় নাম আসার পর গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ ছাড়েন ফেরদৌসী আহমেদ মিষ্টি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি পদত্যাগ করার পর জাতীয় সংসদের এই সংরক্ষিত নারী আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...