বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
একই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ডরাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
বিজ্ঞাপন

ট্রাম্পের হুমকির মুখে এবার ‘সব বোমার জনক’ প্রকাশ্যে আনছে ইরান

নিজস্ব প্রতিবেদক২২ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পিএম
ট্রাম্পের হুমকির মুখে এবার ‘সব বোমার জনক’ প্রকাশ্যে আনছে ইরান

যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ বা ‘সব বোমার জনক’ অস্ত্রাগারে যুক্ত করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইরান। শত্রুপক্ষকে বড় ধরনের ধাক্কা দিতে নতুন এই বিধ্বংসী অস্ত্রটি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সামনে আনা হবে বলে জানিয়েছে দেশটি।

চুয়াডাঙ্গা ডট নেট জানায়, এক বক্তব্যে এমন বার্তা দিয়েছেন হোসেইন মোহেবি। তিনি বলেন, ‘আমরা “ফাদার অব অল বোম্বস বা সকল বোমার পিতা” উন্মোচনের শেষ ধাপে রয়েছি। এটি শত্রুর জন্য একদম নতুন একটি চমক হতে যাচ্ছে।’ তবে এই বোমার শক্তি বা প্রযুক্তিগত কোনো খুঁটিনাটি তিনি প্রকাশ করেননি।

ইরানের এমন ঘোষণার পেছনে রয়েছে ওয়াশিংটনের সাম্প্রতিক কড়া বার্তা। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলো গুঁড়িয়ে দিতে জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট ব্যবহারের ইঙ্গিত দেন। সমরবিদদের কাছে এটি ‘মাদার অব অল বোম্বস’ বা ‘সব বোমার জননী’ নামে পরিচিত।

মার্কিন বাহিনীর অন্যতম সর্ববৃহৎ অ-পারমাণবিক এই বোমার ওজন প্রায় ৯ হাজার ৮০০ কেজি (২১ হাজার ৬০০ পাউন্ড)। ২০১৭ সালের এপ্রিলে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠী আইএসের (দায়েশ) একটি সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করতে প্রথমবারের মতো এটি ব্যবহার করা হয়েছিল।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...