বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
একই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ডরাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
বিজ্ঞাপন

মেলানিয়া, নাকি পোপ—কার মধ্যস্থতায় যুদ্ধ থামল ওলেশকিতে

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পিএম
মেলানিয়া, নাকি পোপ—কার মধ্যস্থতায় যুদ্ধ থামল ওলেশকিতে

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরুর দিকে দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের ওলেশকি শহরটি দখল করে নিয়েছিল রাশিয়া। এরপর থেকে শহরটি রুশ নিয়ন্ত্রণেই রয়েছে। যুদ্ধের ক্ষয়ক্ষতির পাশাপাশি ২০২৩ সালে কাছাকাছি কাখোভকা বাঁধ ধ্বংসের পর সৃষ্ট বন্যায়ও ক্ষতিগ্রস্ত হয় এই শহর। বর্তমানে সেখানে প্রায় এক হাজার ৭০০ থেকে দুই হাজার মানুষ বসবাস করছেন বলে যুক্তরাষ্ট্রের ধারণা। তাঁদের খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকট রয়েছে।

হোয়াইট হাউসের বিবৃতিতে মেলানিয়া বলেন, শহরটির পরিস্থিতি ভয়াবহ এবং তা বিপর্যয়ের দ্বারপ্রান্তে। তাঁর ভাষ্যমতে—বিদ্যুৎ-সংকট, স্থলমাইনযুক্ত সড়ক ও নিয়মিত সামরিক হামলার মধ্যে বসবাস করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁর হস্তক্ষেপ ছাড়া মানবিক সহায়তা পৌঁছানো এবং বয়স্ক ব্যক্তিদের সরিয়ে নেওয়া সম্ভব হতো না বলেও দাবি করেন তিনি। দুই দেশের বেসামরিক প্রতিনিধিরা বাসিন্দাদের প্রয়োজন নির্ধারণ এবং তাঁদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে সমন্বিতভাবে কাজ করবেন বলেও জানান মেলানিয়া।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...