বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
একই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ডরাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
বিজ্ঞাপন

পার্লামেন্ট নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ এএম
পার্লামেন্ট নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে হারছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি ও ধর্মীয় দলগুলোর জোট। দেশটির প্রধান ৩টি টেলিভিশন চ্যানেলের বুথফেরত জরিপ থেকে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই এসব জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

বুথফেরত জরিপের তথ্যানুযায়ী, নেতানিয়াহুর জোট স্পষ্ট পরাজয়ের মুখে পড়েছে এবং তারা সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের চেয়ে পিছিয়ে রয়েছে। যদিও দল হিসেবে নেতানিয়াহুর লিকুদ পার্টি সবচেয়ে বেশি আসন পেয়ে একক বৃহত্তম দল হতে চলেছে। কিন্তু তাদের জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন থেকে দূরে রয়েছে। ফলে নেতানিয়াহু ক্ষমতা ধরে রাখা কঠিন হতে চলেছে।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ এবং বেসরকারি সম্প্রচারমাধ্যম ‘চ্যানেল ১২’ ও ‘চ্যানেল ১৩’-এর বুথফেরত জরিপ অনুযায়ী, দেশটির ১২০ আসনের পার্লামেন্টে (নেসেট) নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি ও কট্টর ধর্মীয় দলগুলোর জোট পেতে পারে ৫০টি আসন। পার্লামেন্টে তাদের আসন ছিল ৬৮টি।

অপরদিকে, আইজেনকোটের নেতৃত্বাধীন মধ্যপন্থি ও ইহুদিবাদী বিরোধী জোট পেতে যাচ্ছে ৫২-৫৩টি আসন (কান ও চ্যানেল ১৩-এর মতে ৫৩টি, চ্যানেল ১২-এর মতে ৫২টি)।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...