বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধ
বিজ্ঞাপন

বুথফেরত জরিপে নেতানিয়াহু ও বিরোধী জোটের অবস্থান

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ এএম
বুথফেরত জরিপে নেতানিয়াহু ও বিরোধী জোটের অবস্থান

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোট শেষ হওয়ার পরপরই প্রকাশ করা হয় বুথফেরত জরিপ বা এক্সিট পোলের ফলাফল।

সর্বশেষ বুথফেরত জরিপ করে ‘কান ১১’ ও ‘চ্যানেল ১৩ নিউজ নেটওয়ার্ক। তাদের প্রকাশিত জরিপ অনুযায়ী, দুই প্রতিদ্বন্দ্বী ব্লকই সমান ৫৩টি করে আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে চ্যানেল ১২ তাদের এক্সিট পোল সংশোধন করে জানিয়েছে, আইজেনকোটের নেতৃত্বাধীন ব্লকটি ৫০ আসনে এবং নেতানিয়াহুর ব্লক ৫২ আসনে অবস্থান করছে। এর আগে চ্যানেল ১২-এর প্রাথমিক ফলে নেতানিয়াহুবিরোধী ব্লক সামান্য এগিয়ে ছিল।

ইসরায়েলের আইন অনুযায়ী, নেসেটে সরকার গঠনের জন্য যেকোনো ব্লককে কমপক্ষে ৬১টি আসন নিশ্চিত করতে হয়।

বিবিসি জানিয়েছে, ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি থেকে ইতোমধ্যে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ শুরু হয়েছে। এখন পর্যন্ত আড়াই শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে, চূড়ান্ত ফলাফলের জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

রয়টার্স জানায়, ইসরায়েলের সংসদ নির্বাচনে চলমান ভোট গ্রহণের মধ্যেই বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট নিয়ে কারচুপি ও চুরির অভিযোগ তুলেছে দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন রাজনৈতিক দল ইয়াশার। দলটির দাবি, দেশের বিভিন্ন ভোটকেন্দ্র থেকে তারা এ ধরনের অনিয়মের খবর পেয়েছে।

দলটির অভিযোগ, ইয়াশারের সমর্থকদের উপস্থিতি বেশি এমন ভোটকেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। এ পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছে দলটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইয়াশার পার্টি বলেছে, এ বিষয়ে শিগগিরই কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে। একই সঙ্গে ভোটকেন্দ্রে কোনো অনিয়ম চোখে পড়লে তা জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

পোস্টে দলটি আরও বলেছে, ‘আমরা যে পরিবর্তন চাই, তা বাধাগ্রস্ত করার সুযোগ কাউকে দেব না।’ তবে ভোটকেন্দ্রে অনিয়মের এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...