বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ডরাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

ভোটে জেতার পর বিচারক ও শীর্ষ আমলাদের পদত্যাগ করতে বলছে সার্বিয়ার শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ১১:২৭ এএম
ভোটে জেতার পর বিচারক ও শীর্ষ আমলাদের পদত্যাগ করতে বলছে সার্বিয়ার শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের ১২০০ পৃষ্ঠার পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব নতুন এমপিদের

সার্বিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ ও গোপনীয় প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনে বিজয়ী ১৪১ জন প্রার্থীকে বেছে নিয়েছেন। দেশটির রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের জন্য শিক্ষার্থীদের তৈরি পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের।

বিভিন্ন মত ও পটভূমির শিক্ষার্থীদের মধ্যে এই রাজনৈতিক কর্মসূচি নিয়ে ঐকমত্য তৈরি করতে কয়েক মাস সময় লেগেছে। এখন সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব নবনির্বাচিত এমপিদের। শিক্ষার্থীরা নিজেরা সরাসরি ক্ষমতা পরিচালনা করবেন না।

বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়নের অধ্যাপক এবং স্টুডেন্ট লিস্টের অন্যতম সদস্য রাদোমির সাইচিচ বিবিসিকে বলেন, বাস্তবায়নের পদ্ধতিগুলো কাজের মধ্য দিয়েই নির্ধারণ করা হবে। তবে নতুন এমপিরা শিক্ষার্থীদের তৈরি ১ হাজার ২০০ পৃষ্ঠার বিস্তারিত পরিকল্পনা অনুসরণ করবেন। তিনি বলেন, ‘সিদ্ধান্ত নেবে পার্লামেন্ট। তবে যেহেতু শিক্ষার্থীদের প্রচেষ্টার মধ্য দিয়ে এই পরিবর্তনের সূচনা হয়েছে, তাই আমরা তাঁদের মতামতকে অত্যন্ত গুরুত্ব দেব এবং তাঁদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব।’

রাজনীতিতে নতুন হওয়ার পাশাপাশি নবনির্বাচিত এমপিদের কোনো সুস্পষ্ট নেতা নেই। তাঁদের সামনে অভ্যন্তরীণ সংস্কারের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে সার্বিয়ার জটিল কূটনৈতিক অবস্থান সামাল দেওয়ার চ্যালেঞ্জও রয়েছে।

ডিসেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন, ভুচিচের প্রত্যাবর্তনের ঘোষণা

নতুন সরকারের প্রাথমিক মনোযোগ অভ্যন্তরীণ সংস্কারের দিকে থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে পরবর্তী নির্বাচনী প্রচার শুরুর আগে তাদের হাতে সময় খুব বেশি নেই। আগামী ডিসেম্বরে সার্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আইন অনুযায়ী, আলেক্সান্দর ভুচিচ তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তবে নির্বাচনে পরাজিত তাঁর দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি আবারও রাজনৈতিক লড়াইয়ে ফিরবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। ভুচিচ বলেন, ‘তারা যতটা কল্পনাও করতে পারবে না, তার চেয়ে অনেক দ্রুত আমরা তাদের পরাজিত করব।’

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...