বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
একই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ডরাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
বিজ্ঞাপন

মন্ত্রীসহ আমলাদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করল ইথিওপিয়া

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম
মন্ত্রীসহ আমলাদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করল ইথিওপিয়া

প্রশিক্ষণটি কবে শুরু হয়েছে বা কতদিন চলবে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

আবি তার পোস্টে উল্লেখ করেন, সার্বিক সমৃদ্ধি অর্জনের যে আকাঙ্ক্ষা ইথিওপিয়ার রয়েছে, তা বাস্তবায়নে দেশের নেতাদের শারীরিকভাবে সক্ষম, নৈতিকভাবে দৃঢ় ও মেধাগতভাবে যোগ্য হতে হবে। তিনি বলেন, সামরিক প্রতিষ্ঠানগুলো শৃঙ্খলা, দেশপ্রেম, দলগত কাজ, জবাবদিহি ও নেতৃত্বের মতো বিষয়ে মূল্যবান শিক্ষা দেয়।

আবির ভাষ্যমতে, সামরিক ও বেসামরিক শৃঙ্খলার এই মেলবন্ধন এমন এক প্রজন্ম গড়ে তুলতে সাহায্য করবে, যারা উভয় ক্ষেত্রেই সাফল্য অর্জনে সক্ষম হবে। সামরিক প্রশিক্ষণ নেতাদের মধ্যে সুনির্দিষ্ট লক্ষ্যবোধ, দায়িত্বশীলতা ও অভিন্ন উদ্দেশ্য অর্জনে একসঙ্গে কাজ করার সক্ষমতা তৈরি করতে পারে।

ইথিওপিয়া যখন বহুমুখী নিরাপত্তা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সেই সময়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হলো। বর্তমানে দেশটির উত্তরাঞ্চলীয় তিগ্রে অঞ্চলের কিছু অংশে চলমান লড়াই ছাড়াও আমহারা অঞ্চলে সংঘাত এবং ওরোমিয়ায় নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

এছাড়া প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই এই প্রশিক্ষণ চলছে। দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা নিয়েও উদ্বেগ রয়েছে। আবি আহমেদ এর আগেও তার সরকারের লক্ষ্য অর্জনের মূল চালিকাশক্তি হিসেবে সামরিক প্রস্তুতি ও জাতীয় উন্নয়নের ওপর জোর দিয়েছেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...