বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কী
বিজ্ঞাপন

এবার জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম
এবার জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি

তবে সন্ধ্যা নামার পর কয়েকটি শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ফ্রাঙ্কফুর্টে। সেখানে বিক্ষোভকারীদের একটি অংশ দোকানের কাচ ভাঙচুর করে, বিপণিবিতান ও কেনাকাটার এলাকায় লুটপাট চালায় এবং পুলিশের দিকে মলোটভ ককটেল ছোড়ে। এ ঘটনায় প্রায় ৩০ জনকে আটক করা হয়েছে। হেসে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এসব হামলার জন্য প্রায় ১০০ জন বামপন্থি উগ্রবাদীকে দায়ী করেছেন।

কোলন ক্যাথেড্রালের কাছে প্রায় ২০০ জন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। তারা পুলিশকে লক্ষ্য করে বোতল ও সাইকেল ছুড়ে মারেন। বার্লিনে সন্ধ্যায় অনুষ্ঠিত পৃথক একটি সমাবেশও ভেঙে দেয় পুলিশ। সেখানে পাথর নিক্ষেপে ২৭ জন পুলিশ কর্মকর্তা সামান্য আহত হন। এ ছাড়া ৫৬ জন পর্যন্ত বিক্ষোভকারীকে সাময়িকভাবে আটক করা হয়। হামবুর্গ, ব্রেমেন ও বন শহরেও অস্থিরতার খবর পাওয়া গেছে।

পুলিশ ইউনিয়নের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জেন-জি বিক্ষোভকে সামগ্রিকভাবে শান্তিপূর্ণ বলে বর্ণনা করেছেন। তার মতে, সংঘর্ষের পেছনে ছিল মুখোশধারী কিছু ব্যক্তি, যাঁরা বিক্ষোভকারীদের কাছ থেকে আলাদাভাবে সহিংস কর্মকাণ্ড চালিয়েছেন।

জার্মানির এই বিক্ষোভ ইউরোপজুড়ে তরুণদের নেতৃত্বে চলা আন্দোলনের অংশ। এর সূচনা ফ্রান্সের ছাত্র বিক্ষোভ থেকে। শিক্ষা গবেষক নিনা কোলেক সতর্ক করে বলেছেন, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণের সুযোগ না দিলে তাঁরা পপুলিস্ট রাজনৈতিক দলগুলোর দিকে ঝুঁকে পড়তে পারেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...