বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতে
বিজ্ঞাপন

সৌদি আরবে আবার হামলা, শিল্প কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০১:১৯ এএম
সৌদি আরবে আবার হামলা, শিল্প কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরের একটি শিল্পাঞ্চলে হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। পূর্বাঞ্চলীয় দাম্মামের ওই শিল্পাঞ্চলে ইয়েমেন থেকে হামলা চালানো হয়। এরপরই সেখানকার স্থাপনাটিতে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের একটি শিল্প কমপ্লেক্সে ইয়েমেন থেকে হামলা চালানো জয়। এটি একটি শিল্প কমপ্লেক্সে আঘাত হানে। এতে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি আরবের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। গত জুলাইয়ে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।

এর আগে গত বৃহস্পতিবার হুতিরা অভিযোগ করে, পশ্চিম ইয়েমেনের একটি আবাসিক এলাকায় সৌদি হামলায় ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন।

গোষ্ঠীটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, মাকবানা জেলার আল-বারাহ এলাকায় দুটি পরিবারের বসতবাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এ দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।

হুথিদের দাবি অনুযায়ী, এর আগের দিন বুধবার একটি পেট্রোল পাম্প ও বাজারে সৌদি হামলায় অন্তত ১৪ জন প্রাণ হারান। পাল্টা জবাবে ইয়েমেন সরকারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এডেন বিমানবন্দরে হুথিরা হামলা চালালে বেসামরিক লোকজন আহত হন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...