বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতে
বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ল উড়োজাহাজ, ৯ আরোহীর সবাই নিহত

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০২:০৭ পিএম
যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ল উড়োজাহাজ, ৯ আরোহীর সবাই নিহত

রেডিও ট্রাফিক কন্ট্রোলের (LiveATC. net) অডিও রেকর্ড থেকে জানা গেছে, দুর্ঘটনার কয়েক মিনিট আগে চালক বিমানে বরফ জমা, হিমাঙ্কের ৪৭ ডিগ্রি সেলসিয়াস নিচে তাপমাত্রা এবং প্রবল ঝাঁকুনির (টার্বুলেন্স) কথা জানিয়েছিলেন।

প্রথমে পাইলট মিয়ামি এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কিন্তু তার কিছুক্ষণ পরেই আকাশে প্রবল ঝড়বৃষ্টি শুরু হলে পাইলট জরুরি অবস্থা (মে-ডে) ঘোষণা করেন।

নিয়ন্ত্রণকক্ষে পাঠানো শেষ বার্তাটিতে পাইলটকে চরম আতঙ্কের সঙ্গে বলতে শোনা যায়, ‘আমরা প্রতি মিনিটে ১০ হাজার ফুট নিচে নেমে যাচ্ছি...আমরা অতিরিক্ত গতিতে ২০ হাজার ফুট গতিতে নিচে পড়ছি...আমরা মাটিতে আছড়ে পড়তে যাচ্ছি।’

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ADS-B এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঠিক এক মিনিট আগে বিমানটি ২৭ হাজার ফুট নিচে নেমে আসে।

বিমানের ককপিট ভয়েস রেকর্ডার (ব্ল্যাক বক্স) উদ্ধার করা সম্ভব হলে দুর্ঘটনার প্রকৃত কারণ উন্মোচিত হবে বলে আশা করছেন তদন্তকারীরা। এনটিএসবি প্রতিনিধিরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত সংবাদ সম্মেলন করবেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...