বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ডরাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতি
বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে এটিই সবচেয়ে ব্যয়বহুল মধ্যবর্তী নির্বাচন, প্রার্থীদের ব্যয় রেকর্ড ১২০০ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ১১:০৭ এএম
যুক্তরাষ্ট্রে এটিই সবচেয়ে ব্যয়বহুল মধ্যবর্তী নির্বাচন, প্রার্থীদের ব্যয় রেকর্ড ১২০০ কোটি ডলার

সবচেয়ে বেশি অর্থ দিচ্ছেন যাঁরা

উদারপন্থী গবেষণাপ্রতিষ্ঠান ব্রেনান সেন্টার ফর জাস্টিসের তথ্য অনুযায়ী, ১৪ অক্টোবর পর্যন্ত শীর্ষ ৪০ জন দাতা ২৪০ কোটি ডলার অনুদান দিয়েছেন। মধ্যবর্তী নির্বাচনের প্রচারপর্বের এই সময় পর্যন্ত এত বেশি অনুদানের নজির আগে দেখা যায়নি।

যুক্তরাষ্ট্রের নির্বাচনী অর্থায়নবিষয়ক বিশেষজ্ঞ মাইকেল বেকেল বলেন, ‘২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ব্যয়ের ক্ষেত্রে আগের সব রেকর্ড ভেঙে যাচ্ছে। এবারের নির্বাচনে সবচেয়ে ধনী ব্যক্তি ও গোষ্ঠীগুলোর কাছ থেকে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি অর্থ আসছে।’

ব্যক্তির পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানও পিএসিগুলোকে অনুদান দিতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, ধনকুবের অর্থলগ্নিকারী জর্জ সরোসের প্রতিষ্ঠিত জিওসর করপোরেশন ও ফান্ড ফর পলিসি রিফর্ম উদারপন্থী গোষ্ঠীগুলোকে সম্মিলিতভাবে ১০ কোটি ২০ লাখ ডলার অনুদান দিয়েছে।

সরোসের বাইরে ডেমোক্র্যাটদের সবচেয়ে বড় দাতা নিউইয়র্ক সিটির সাবেক মেয়র ও ব্যবসায়ী মাইকেল ব্লুমবার্গ। তিনি ৬ কোটি ডলারের বেশি অনুদান দিয়েছেন।

এ দিকে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ বাণিজ্যিক সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক রিচার্ড ও এলিজাবেথ উইলেইন এবং বিশ্বের অন্যতম বৃহৎ ট্রেডিং প্রতিষ্ঠানের প্রধান জেফ ইয়াসসহ কয়েকজন ধনকুবের রিপাবলিকানদের বিভিন্ন নির্বাচনী উদ্যোগে ১০ কোটি ডলারের বেশি অনুদান দিয়েছেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...