বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
একই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ডরাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
বিজ্ঞাপন

জাপানে একের পর এক সাইবার হামলা, কোটি কোটি গ্রাহকের তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ১১:০৮ পিএম
জাপানে একের পর এক সাইবার হামলা, কোটি কোটি গ্রাহকের তথ্য ফাঁস

প্রখ্যাত পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান সানটোরি হোল্ডিংস জানিয়েছে, তাদের ব্যবহৃত একটি তৃতীয় পক্ষের ক্লাউড সেবায় হ্যাকারদের প্রবেশের ফলে প্রায় এক লাখ কর্মী ও গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে। এর মধ্যে সানটোরি গ্রুপের বিভিন্ন কোম্পানি ও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রায় ৯০ হাজার কর্মীর নাম ও ইমেইল ঠিকানা এবং চলতি বছর স্নাতক নিয়োগ কর্মসূচিতে আবেদন করা ৭ হাজার ১৭৩ জন চাকরিপ্রার্থীর নাম-ফোন নম্বর রয়েছে।

অন্যদের মধ্যে ইলেকট্রনিক পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ‘নোজিমা’র ই-কমার্স ও স্মার্টফোন কেনাবেচার সাইট থেকে প্রায় ৭০ লাখ গ্রাহকের নাম, ঠিকানা, ফোন নম্বর ও ইমেইল তথ্য ফাঁস হয়েছে। প্রসাধনী ও সৌন্দর্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘আইস্টাইল’ জানিয়েছে, তাদের ‘@cosme’ ওয়েবসাইটে নিবন্ধিত প্রায় ৩০ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের পাশাপাশি ত্বক ও চুলের ধরনসংক্রান্ত তথ্যও হ্যাকারদের হাতে চলে গেছে।

তবে আক্রান্ত কোনো কোম্পানি থেকেই গ্রাহকদের ক্রেডিট কার্ডের তথ্য ফাঁস হয়নি বলে নিশ্চিত করা হয়েছে।

ধারাবাহিক এসব সাইবার হামলার পর করপোরেট নিরাপত্তাব্যবস্থার চরম ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে গত ৫ আগস্ট জিএমও ইন্টারনেটের এক গ্রাহকের ভার্চ্যুয়াল প্রাইভেট সার্ভারে অননুমোদিত অনুপ্রবেশের ঘটনা ঘটলেও প্রতিষ্ঠানটি ২০ অক্টোবরের আগে তা শনাক্ত করতে পারেনি।

এ ঘটনায় সোমবার সংবাদ সম্মেলন করে ক্ষমা চেয়েছেন জিএমও ইন্টারনেটের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসাতোশি কুমাগাই। তিনি স্বীকার করেন, ২০২৪ সালের এপ্রিলে বিশেষজ্ঞদের দেওয়া নিরাপত্তা সতর্কবার্তাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে তারা ব্যর্থ হয়েছিলেন এবং সাইবার হামলা মোকাবিলায় তাদের পদক্ষেপে ঘাটতি ছিল।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...