বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতে
বিজ্ঞাপন

নতুন মডেলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ পিএম
নতুন মডেলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

নিজেদের সামরিক শক্তি ও অস্ত্রের সক্ষমতা তুলে ধরতে নতুন মডেলের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পাশাপাশি দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার একটি মহড়াও সম্পন্ন করেছে দেশটি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে পিয়ংইয়ং। এসব পরীক্ষার মধ্যে রয়েছে ক্লাস্টার বোমা, আক্রমণকারী ড্রোন, নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম টর্পেডো এবং মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এরই ধারাবাহিকতায় বুধবার নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালানো হয়।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও বুধবার জানিয়েছে, উত্তর কোরিয়ার সোন্দোক এলাকা থেকে জাপান সাগরের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করা হয়েছে।

কেসিএনএর ভাষ্য অনুযায়ী, নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিভিন্ন প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও কার্যকারিতা যাচাই করাই ছিল পরীক্ষার মূল উদ্দেশ্য। পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটির নতুন প্রযুক্তিগত উপাদান এবং বুদ্ধিমত্তাভিত্তিক একাধিক নির্দেশনা পদ্ধতির কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা প্রমাণিত হয়েছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি। তবে নতুন প্রযুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...