বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ফ্রিতে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম
ফ্রিতে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তরুণ ও মেধাবীদের আইটি স্কলারশিপ প্রোগ্রামে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)।

সুযোগ-সুবিধা: এটি একটি সম্পূর্ণ বিনা মূল্যের প্রশিক্ষণ প্রোগ্রাম। যা প্রায় দুই লাখ টাকা সমমূল্যের কোর্স। যেটি সফলভাবে সম্পন্ন করার পর উত্তীর্ণ ব্যক্তিদের ‘প্লেসমেন্ট সেল’র মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

যা জানা প্রয়োজন: চলমান রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীর বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৩০ বছর।

আগের কোনো রাউন্ডের কোনো কোর্সে যোগদান করা প্রার্থী নতুন করে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না। ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে সব কোর্স কেবল ঢাকায় করানো হয়।

স্নাতক ও সমমানদের জন্য কোর্সসমূহ

* ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার

* ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস

* ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট

* ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট

* নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন

* গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং।

চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্সসমূহ

* আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড

* ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট

* নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন

* গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস

* ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং এসপি.নেট

* ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপেক্স

* থ্রি-ডি ভিজুয়ালাইজেশন

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...