বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প–সি–পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু, কে কী বললেনবৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়
বিজ্ঞাপন

ভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পিএম
ভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ড

১৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে নিউজিল্যান্ড। বিপদে পড়া কিউইদের টেনে তোলার গুরুদায়িত্ব কাঁধে তুলে নেন ফিলিপস ও নিকোলস। জুটি গড়ার পথে নিকোলস তুলে নেন ১২তম টেস্ট সেঞ্চুরি। তিন অঙ্ক ছুঁতে নিকোলসের লেগেছে ১৮৭ বল। এমনকি সেঞ্চুরির পরপরই আউট হতে পারতেন তিনি। ৭৪তম ওভারের তৃতীয় বলে কৃষ্ণাকে তুলে মারতে যান নিকোলস। ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা পাড়িক্কাল সহজেই ক্যাচটা ধরতে পারতেন। কিন্তু পন্তও বলের পিছু পিছু ছোটায় পাড়িক্কাল বিভ্রান্ত হয়েছেন। মিস হয়েছে ক্যাচ। পাড়িক্কাল হয়তো তখন পন্তকে বলতে চাইলেন, ‘আপনি যেহেতু আসছেন ধরতে, তাহলে আগে থেকে কেন সংকেত দেননি’।

যখন নিকোলস বেঁচে যান, তখন তাঁর স্কোর ১০২। নিউজিল্যান্ড ২২৩ রানে হারাতে পারত ষষ্ঠ উইকেট। তবে শেষ বেলায় আর কোনো বিপদ ঘটতে দেননি ফিলিপস-নিকোলস। ষষ্ঠ উইকেটে তাঁরা এরই মধ্যে ৩২৭ বলে ১৭৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে ফেলেছেন। তিন নম্বরে নামা নিকোলস ১১৩ রানে অপরাজিত। ২২১ বলের ইনিংসে মেরেছেন ১৪ চার। সাত নম্বরে নামা ফিলিপস অপরাজিত ৯৪ রানে। ১৮২ বলের ইনিংসে মেরেছেন ১৩ চার। আগামীকাল দ্বিতীয় দিনে তিনি দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে নামবেন।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...