বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপ
বিজ্ঞাপন

২০২৭ সালের কোন মাসে কত দিন ঐচ্ছিক ছুটি

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম
২০২৭ সালের কোন মাসে কত দিন ঐচ্ছিক ছুটি

মার্চ

এ মাসে আছে সাত দিনের ঐচ্ছিক ছুটি। এর মধ্যে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব শিবরাত্রি ব্রত পালিত হবে ৬ মার্চ (শনিবার)। পবিত্র ঈদুল ফিতরের পরের তৃতীয় দিন মুসলিম চাকরিজীবীদের জন্য ঐচ্ছিক ছুটি কাটানোর সুযোগ রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার কথা ১০ মার্চ। সে হিসাবে ঈদের পরের তৃতীয় দিন ১৩ মার্চ (শনিবার)। দিনটি সাপ্তাহিক ছুটির দিন। ২২ মার্চ (সোমবার) পালিত হবে সনাতন ধর্মাবলম্বীদের দোলযাত্রা। এদিকে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা ২৫ মার্চ পুণ্য বৃহস্পতিবার উপলক্ষে ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এর পরের দুই দিনও ঐচ্ছিক ছুটির সুযোগ রয়েছে খ্রিষ্টানদের জন্য। কারণ, ২৬ মার্চ পুণ্য শুক্রবার ও ২৭ মার্চ পুণ্য শনিবার পালন করবেন তারা। তবে ২৮ মার্চ, রোববার ইস্টার সানডে উপলক্ষে ঐচ্ছিক ছুটি নিতে পারবেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। কাজেই বৃহস্পতি ও রোববার ঐচ্ছিক ছুটি এবং সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার মিলে এই ধর্মের চাকরিজীবীরা চার দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন।

এপ্রিল

এ মাসে সনাতন ধর্মাবলম্বী, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর সামাজিক উৎসব ও চৈত্রসংক্রান্তি উপলক্ষে তিন দিন ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ থাকবে সংশ্লিষ্ট চাকরিজীবীদের। এর মধ্যে ৪ এপ্রিল রোববার সনাতন ধর্মাবলম্বীরা হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব উপলক্ষে ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এর আগের দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা তিন দিন ছুটির সুযোগ মিলবে। এদিকে বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর অনুরূপ সামাজিক উৎসব উপলক্ষে ১২ ও ১৫ এপ্রিল পার্বত্য চট্টগ্রাম ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত চাকরিজীবীরা ঐচ্ছিক ছুটি কাটাতে পারবেন। ১২ এপ্রিল (সোমবার) আর ১৫ এপ্রিলের (বৃহস্পতিবার) সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হয়ে টানা তিন দিনের ছুটির সুযোগ থাকবে এ সময়। এদিকে ১৩ এপ্রিল (মঙ্গলবার) চৈত্রসংক্রান্তি উপলক্ষে তিন পার্বত্য জেলা ছাড়া দেশের অন্যত্র সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য ঐচ্ছিক ছুটি কাটানোর সুযোগ থাকবে।

মে

মুসলিম ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ঐচ্ছিক ছুটির সুযোগ রয়েছে এ মাসে। এর মধ্যে ১৯ মে (বুধবার) বুদ্ধপূর্ণিমার আগের দিন এবং ২১ মে (শুক্রবার) বুদ্ধপূর্ণিমার পরদিন বৌদ্ধ ধর্মাবলম্বীরা ঐচ্ছিক ছুটি কাটাতে পারবেন। এদিকে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার কথা ১৭ মে (সোমবার)। এর চতুর্থ দিন ২১ মে (শুক্রবার) মুসলিমরা ঐচ্ছিক ছুটি কাটাতে পারবেন।

জুন

ঐচ্ছিক ছুটির তালিকায় এই মাসের জন্য আলাদা কোনো দিন উল্লেখ নেই প্রজ্ঞাপনে।

জুলাই

এ মাসে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আষাঢ়ী পূর্ণিমা উৎসবের সম্ভাব্য তারিখ ১৮ জুলাই (রোববার)। এর আগের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় এ দিন ঐচ্ছিক ছুটি নিলে টানা তিন দিন ছুটি কাটানোর সুযোগ রয়েছে। এ ছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ২৮ জুলাই (বুধবার) পালিত হবে আখেরি চাহার শোম্বা। এ দিন মুসলিম চাকরিজীবীরা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

আগস্ট

প্রজ্ঞাপনে এ মাসে কোনো ঐচ্ছিক ছুটি নির্ধারণ করা হয়নি।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...