সোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্র

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, বাড়িতে অগ্নিসংযোগের খবর তাঁরা পেয়েছেন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে মহাজোট মনোনীত জাতীয় পার্টির প্রার্থী রিন্টু আনোয়ারকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন হাজী রহিম উল্যাহ। বর্তমানে একাধিক মামলায় তিনি কারাগারে রয়েছেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

