এসআরবির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

বর্ণিল কর্মজীবনে তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র্যাব ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া ফারুক আহমেদ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। শিক্ষাজীবনে তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন।
জাতীয় থেকে আরও পড়ুন

