গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে নিরাপত্তায় মোতায়েন ১০ প্লাটুন আনসার

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাঠপর্যায়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১০ জন কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুটেন্ট দায়িত্ব পালন করছেন।

সার্বিক নিরাপত্তা ও তদারকিতে রয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গণী এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের জেলা কমান্ড্যান্টরা। এ ছাড়া গাজীপুরে উপপরিচালক রাফিউদ্দিন জাকারিয়া ও সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ এবং নারায়ণগঞ্জে সহকারী পরিচালক মো. শাহীন মিয়া সমন্বয়ের দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তথ্য সরবরাহ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর গোয়েন্দা ইউনিট এবং স্থানীয় আনসার-ভিডিপির স্বেচ্ছাসেবী সদস্যরাও কাজ করছেন।
জাতীয় থেকে আরও পড়ুন

