বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপ
বিজ্ঞাপন

শ্রমিকদের চিকিৎসায় ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম
শ্রমিকদের চিকিৎসায় ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, বাংলাদেশের শিল্পের বিকাশ না ঘটিয়ে দেশকে আমদানিনির্ভর করে ফেলা হয়েছিল। এমন সব ইচ্ছাকৃত নীতি গ্রহণ করা হয়েছিল, যার ফলে বাংলাদেশের শিল্পের স্বাভাবিক বিকাশ ঘটতে পারেনি।

প্রধানমন্ত্রী বলেন, একইভাবে স্বৈরাচারের আমলে বাংলাদেশের চিকিৎসাব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাব্যবস্থা অতীতে গণতান্ত্রিক সরকারের সময় যতটুকু ছিল, সেটাও ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি বলেন, কিছুদিন আগেই জাতীয় সংসদের একটি অধিবেশনে বিরোধীদলীয় নেতাও বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে তাঁর উদ্বেগ তুলে ধরেছিলেন। সবকিছু বিবেচনায় নিয়ে দেখা গেছে, স্বৈরাচারের সময়ে পরিকল্পিতভাবে চিকিৎসাব্যবস্থা ধ্বংস করা হয়েছিল। ফলে বাংলাদেশের মানুষকে বাধ্য করা হয়েছিল বিশেষ কোনো একটি দেশে গিয়ে চিকিৎসা নিতে।

তারেক রহমান বলেন, বর্তমান সরকার বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত। দেশের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের জন্য সরকার কাজ করছে। একইভাবে শ্রমিকদের চিকিৎসার বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের, শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধার জন্য সরকার এরই মধ্যে ১০০ বেডের করে মোট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।’

তারেক রহমান জানান, দেশের শিল্পাঞ্চল হিসেবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে প্রাথমিকভাবে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলো শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা প্রদান করবে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...