সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার দাবি শ্রমিকপক্ষের

বাবুল আখতার বলেন, ‘একজন শ্রমিক পরিবারের চারজন সদস্য বিবেচনায় যদি আপনি ক্যালোরি হিসাব করেন বা বর্তমান বাজারমূল্য, ঘরভাড়া, চিকিৎসা, তাদের বাচ্চাদের শিক্ষা সমস্ত কিছু যদি বিবেচনায় নেন, তাহলে ৪৫ হাজার থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। কিন্তু এটা তো আর চাইলেই দেবে না, তো সেই ক্ষেত্রে আমরা দাবিটা যতটুকু পেরেছি আমরা কমায় নিয়ে আসছি।’
পরবর্তী বৈঠক ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে জানিয়ে বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘সোমবার মালিক, শ্রমিক—উভয় পক্ষেরই প্রস্তাব দেওয়ার কথা ছিল। মালিকপক্ষ সাত কার্যদিবস সময় চেয়েছে। চার কার্যদিবস সময় দিয়েছি। ব্যর্থ হলে আমরা তাদের প্রস্তাবের অপেক্ষা করব না।’
মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন বলেন, ‘ঢাকায় এবং ঢাকার আশপাশের বিশৃঙ্খল পরিস্থিতির কারণে আমাদের ওইদিকেই বেশি নজর দিতে হয়েছে। এদিকে আমরা সেইভাবে মনোনিবেশ করতে পারি নাই। যার জন্য আমরা এক সপ্তাহ সময় চেয়েছিলাম। কিন্তু বোর্ড চেয়ারম্যান এবং বোর্ডের সবার সম্মতিক্রমে চার দিনের সময় দেওয়া হয়েছে। আমরা আগামী চার কর্মদিবসের ভেতরে বোর্ড আমাদের প্রস্তাবনা পেশ করব ইনশা আল্লাহ।’
এক প্রশ্নের জবাবে বিজিএমইএর এই পরিচালক বলেন, ‘নতুন বেতন কাঠামো ডিসেম্বরেই কার্যকর হবে, শ্রমিকেরা তা পাবেন জানুয়ারির শুরুতে।’

