বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
হৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনে
বিজ্ঞাপন

নিষিদ্ধ ছাত্রলীগের সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ১২:৩০ পিএম
নিষিদ্ধ ছাত্রলীগের সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যেকোনো ধরনের তৎপরতা রোধ এবং অবরোধের নামে অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে চট্টগ্রাম নগরে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরের ব্যস্ততম বহদ্দারহাট মোড় থেকে এই র‍্যালি শুরু হয়। যুব বিভাগ চট্টগ্রাম মহানগরীর সভাপতি মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নেতৃত্বে র‍্যালিটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামাল খান এলাকার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে সমাপ্ত হয়।

শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে এই র‍্যালিতে নেতাকর্মীরা অবরোধের নামে যেকোনো ধরনের সহিংসতা, নৈরাজ্য ও অগ্নিসংযোগের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...