বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ড
বিজ্ঞাপন

লটারিতে নির্বাচিত ৩০০ কর্মীর সাক্ষাৎকারের তারিখ ও সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম
লটারিতে নির্বাচিত ৩০০ কর্মীর সাক্ষাৎকারের তারিখ ও সময়সূচি প্রকাশ

মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ কর্মীর সাক্ষাৎকারের তারিখ ও সময়সূচিসহ তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকা থেকে বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি করার সুযোগ পাচ্ছেন ১১২ জন বাংলাদেশি।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকারিভাবে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে কর্মী নিয়োগের লক্ষ্যে অনলাইন লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন প্রার্থীর সাক্ষাৎকার (প্র্যাকটিক্যাল ও ভাইভা) নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের জন্য মনোনীত প্রার্থীদের নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী প্রবাসী মিলনায়তন, প্রবাসী কল্যাণ ভবন (২য় তলা), ৭-৭২ ইস্কাটন গার্ডেন, রমনায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হলো।

সাক্ষাৎকার প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা-

  • সাক্ষাৎকারের সময় প্রত্যেক প্রার্থীকে তাদের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার প্রমাণস্বরূপ সনদপত্র এবং মূল পাসপোর্টসহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।
  • মূল পাসপোর্ট ব্যতীত কোনো সাক্ষাৎকার/ইন্টারভিউ গ্রহণ করা হবে না।
  • প্রার্থীদের অবশ্যই নির্ধারিত তারিখ ও সময়ে সাক্ষাৎকারের স্থানে উপস্থিত থাকতে হবে।
  • নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ করা হবে না।
  • প্রার্থীদের যথাসময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো এবং যথাযথ ও মার্জিত পোশাক পরিধান করে উপস্থিত হতে হবে।
জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...