কমলাপুর রেলস্টেশন-বাগেরহাট পাসপোর্ট অফিসসহ দেশের চার স্থানে দুদকের অভিযান

অন্যদিকে পঞ্চগড় পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের কাজ এবং সরকারি অর্থ অপচয়ের অভিযোগে অভিযান চলছে। জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি কালভার্ট পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে ইট বিছানো হয়েছিল। কিন্তু কাজ শেষ হওয়ার মাত্র তিন মাসের মাথায় সেই ইট তুলে ফেলা হয়। প্রকল্প গ্রহণে অদূরদর্শিতা, নিম্নমানের কাজ এবং সরকারি অর্থ অপচয়ের অভিযোগ খতিয়ে দেখছেন দুদকের কর্মকর্তারা।
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দালালচক্রের সঙ্গে যোগসাজশ করে পাসপোর্ট সেবা দিতে হয়রানি, সরকারি ফির অতিরিক্ত অর্থ আদায়, আবেদনপত্র গ্রহণে অনিয়ম এবং সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে সেখানে অভিযান পরিচালনা করছে দুদক।
এ ছাড়া নাটোরের লালপুর উপজেলায় লালপুর-ভায়া বিলমাড়িয়া-দুড়দুড়িয়া গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণকাজে অনিয়মের অভিযোগেও অভিযান চলছে। সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, কাজের প্রাক্কলন ও নির্ধারিত শিডিউল অনুসরণ না করা এবং যোগসাজশে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ রয়েছে।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম অভিযানগুলোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানগুলো এখনো চলমান। অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত ও পর্যবেক্ষণ উল্লেখ করে কমিশনে প্রতিবেদন জমা দেবেন। ওই প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

