শেখ হাসিনা ফিরতে চাওয়ায় প্রত্যর্পণে ভারতের আর আপত্তি থাকার কথা নয়: তথ্য উপদেষ্টা

পাসপোর্ট চেয়ে চিঠি পাঠানো আওয়ামী লীগের কোনো কৌশল হতে পারে বলে মন্তব্য করে জাহেদ উর রহমান বলেন, ‘তাদের কোনো একটা কৌশল হতে পারে। আমাদের দিল্লির প্রেস মিনিস্টার আমাদেরকে ক্লিয়ারলি জানিয়েছেন যে ল ফার্ম থেকে একটা চিঠি পেয়েছেন। কিন্তু তিনি কোনো আবেদন করেননি। উনি ওখানে আছেন, এটা ভারত সরকার নিজে স্বীকার করেছে। উনি যে ওখানে গেছেন, উনি যাওয়ার সাথে সাথে ভারতের পার্লামেন্টে এটার কথা ভারতের পক্ষ থেকে বলা হয়েছে। আবারও বলছি, লিগ্যাল প্রসেস আর থাকার কথা না। কারণ শেখ হাসিনা বাংলাদেশে আসতে আগ্রহী।’
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া সম্পর্কে জাহেদ উর রহমান বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। কোনো অপরাধী অন্য দেশে পালিয়ে গেলে এবং তাঁর অবস্থান সম্পর্কে তথ্য থাকলে চুক্তি অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানোর সুযোগ রয়েছে।’
শেখ হাসিনাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিকভাবে একাধিকবার যোগাযোগ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আমাদের কনভিকশনে আছে এবং সেটাকে আমরা ফরমাল চ্যানেলে একাধিকবার তাঁকে চেয়েছি। এখন এটার যে প্রসেস আছে, হবে।’

