ভর্তি পরীক্ষা পেছাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ সিদ্ধান্ত মেনে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানো সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটি।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিটিং শেষে বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু হবে। ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
আবেদনের বিষয়ে তিনি বলেন, ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১৫ নভেম্বর থেকে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

