বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজ্ঞাপন

হার্টের সবচেয়ে বড় শত্রু পোড়া তেল: বিএফএসএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম
হার্টের সবচেয়ে বড় শত্রু পোড়া তেল: বিএফএসএ চেয়ারম্যান

পোড়া তেল বা বারবার ব্যবহৃত রান্নার তেল হৃদ্‌যন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর। হার্টের যত শত্রু রয়েছে, তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক পোড়া তেল। তাই ব্যক্তি ও ব্যবসায়ী, সব পর্যায়েই পোড়া তেলের ব্যবহার বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ও বায়োটেক এনার্জি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ব্যবহৃত রান্নার তেলের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক সেমিনারটি বিএফএসএর প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।

শফিকুল ইসলাম বলেন, মানুষের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে মাথা ও হৃদ্‌যন্ত্র অন্যতম। মাথাকে যেমন সুরক্ষিত রাখার চেষ্টা করা হয়, তেমনি হৃদ্‌যন্ত্রের যত্ন নেওয়াও জরুরি। অথচ পোড়া তেল সরাসরি হৃদ্‌যন্ত্রের ক্ষতি করে। এ কারণে রান্নার তেল বারবার ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বিএফএসএ চেয়ারম্যান বলেন, পোড়া তেলের পরিবর্তে সতেজ তেলে খাবার তৈরি করে প্রয়োজনে দাম কিছুটা বেশি রাখলেও ক্রেতারা তা গ্রহণ করবেন। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের ক্রেতাদের মধ্যে মানসম্মত ও নিরাপদ খাবারের প্রতি আস্থা তৈরি করতে হবে।

পোড়া তেলের ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ব্যবহৃত রান্নার তেল যত্রতত্র ফেলে না দিয়ে বায়োটেক এনার্জির মতো প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা যেতে পারে। এতে একদিকে আর্থিক সাশ্রয় হবে, অন্যদিকে পরিবেশের দূষণও কমবে। এ ধরনের উদ্যোগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে।

সেমিনারে সভাপতিত্ব করেন বিএফএসএর সদস্য ও যুগ্ম সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন কর্তৃপক্ষের সদস্য আ ন ম নাজিম উদ্দীন ও ড. মোহাম্মদ মোস্তফা। তারা ব্যবহৃত রান্নার তেল পুনর্ব্যবহারের পরিবর্তে বায়ো ডিজেলে রূপান্তরের ওপর গুরুত্ব দেন। তাদের মতে, এতে পরিবেশদূষণ কমার পাশাপাশি যানবাহন ও বিভিন্ন যন্ত্র চালানোর বিকল্প জ্বালানি পাওয়া সম্ভব।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...