বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তার
বিজ্ঞাপন

নাৎসিদের মতো পালিয়ে যাওয়া আওয়ামী লীগও আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম
নাৎসিদের মতো পালিয়ে যাওয়া আওয়ামী লীগও আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলীয় নেতা বলেছেন সাম্প্রতিক অস্থিরতায় সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে। আমিও একমত এবং এই কথা আমি বেশ কয়েকবার বিভিন্ন স্থানে বলেছি। ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে ভিনদেশি বিভিন্ন সংস্থার লোকদের গোপন বৈঠকের সঙ্গে যে উসকানি রয়েছে, তা জনগণ জানতে পেরেছে।

২০০৪ সালে হোটেল শেরাটনের সামনে বাসে গানপাউডার দিয়ে আগুনের ঘটনা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি এবং এ ইতিহাসের সঙ্গে তারা ওতপ্রোতভাবে জড়িত।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্তের ওপার থেকে বারবার অডিও কলে পলাতক ফ্যাসিস্ট নেত্রী তার নেতাদের নির্দেশ দিচ্ছেন জুলাই আন্দোলনকারীদের লিস্ট করতে, তাদের ঘরবাড়ি ভেঙে দিতে। হুমকিও দিচ্ছেন, শিগগিরই নাকি জুলাই যোদ্ধাদের চরম শিক্ষা দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিন্তু সেই সুযোগ হয়তো মহান রব্বুল আলামীন তাকে আর কখনোই দেবে না। কেননা তারা যেভাবে পুরো একটি দল পালিয়ে গেছে, বিশ্বের ইতিহাসে কেবল হিটলারের নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার সঙ্গে এর উদাহরণ দেয়া যায়, মিলে যায়। নাৎসিরা যেমন জার্মানিতে ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি; তেমনি গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না।

নির্বাচনী ইশতেহারে বিএনপি আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনা করবে বলেছিল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কখনোই আইনশৃঙ্খলা বাহিনীকে পেটুয়া বাহিনীতে পরিণত করতে চায়নি, করবেও না। তবে প্রয়োজনে সরকার পরিস্থিতি অনুযায়ী আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণে দ্বিধা করবে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের দ্বারা আইনশৃঙ্খলা বাহিনী আক্রান্ত হলেও কোথাও তারা মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হয়নি। কিন্তু এই উদারতার সুযোগ পতিত ফ্যাসিবাদী শক্তি নিতে শুরু করেছে মনে হয়। তারা জানে এই সরকারের আমলে তাদের গুম, ক্রসফায়ার, অজ্ঞাত লাশ হয়ে কোথাও ভেসে উঠতে হবে না। তারা জানে রিমান্ডের নামে নিষ্ঠুর নির্যাতন তাদের ওপর পরিচালিত হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মানবাধিকারের প্রতি এই শ্রদ্ধাশীলতার সুযোগ তারা নিচ্ছে। কিন্তু তবুও আমরা দেশের মানুষের কাছে প্রদত্ত প্রতিশ্রুতি থেকে সরে আসব না। আমরা মানবাধিকারের সীমারেখার মধ্যে থেকেই অস্থিরতা ও নাশকতা সৃষ্টিকারীদের সকল চক্রান্ত নস্যাৎ করে দেব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ল এনফোর্সিং এজেন্সি, তাদের রাইট অফ প্রাইভেট ডিফেন্সের আলোকে অপারেশন বা অভিযান পরিচালনার সময় প্রয়োজনে যেকোনো পদক্ষেপ গ্রহণ করবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, চট্টগ্রাম এবং বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জীবন দিতে হয়েছে। রাইট অফ প্রাইভেট ডিফেন্সের আলোকে আইনানুগভাবে তাদেরকে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেইভাবেই কার্যক্রম চলছে।

সাম্প্রতিক সময়ের শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষকে উসকে দিয়ে বিক্ষোভে পরিণত করেছে পতিত ফ্যাসিস্ট শক্তি এবং তাদের এই দেশীয় দোসররা। সরকার এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়েছে।

মজুরি বোর্ড গঠনের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারপরেও একটি মহল দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় শ্রমিক সংগঠন ও জাতীয় শ্রমিক সংগঠনের নেতাদের সহায়তায় সীমান্তের ওপার থেকে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে উসকানি দিয়ে মজুরি বোর্ড গঠনে ও ন্যূনতম মজুরি নির্ধারণের অজুহাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এর সঙ্গে পতিত অবৈধ সরকারের পলাতক মন্ত্রী ও এমপিদের সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ আমাদের হাতে আছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা দেখেছি এই সংসদে প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন ব্যানার নিয়ে বিভিন্ন স্থানে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। তাদের নেতারা যেকোনো মূল্যে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তাদের নেতা কর্মীদের নির্দেশ দিচ্ছে। এ রকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমি নাম ধরে বললে অনেকে হয়তো প্রীত হবেন না।

সালাহউদ্দিন আহমদ বলেন, সারা দেশে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রণয়ন করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন পর্যায়ে অভিযান অব্যাহত আছে, আরও থাকবে।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সভা করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রনজিত সরকার কোন রাস্তায় প্রবেশ করেছে, এটা নিয়ে বিজিবি-র সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। এ ব্যাপারে একটা মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে সেই মিটিংয়ে অংশগ্রহণকারী ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য যৌথ অভিযান পরিচালিত হচ্ছে।

বক্তব্যে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর এবং ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর—এই ৯ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন সূচকের একটা তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির সুস্পষ্ট প্রমাণ।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...