যুক্তরাজ্যের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু ইস্যুতে সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) ফাঁকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত এ গুরুত্বপূর্ণ বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, নিরাপদ অভিবাসন এবং দুদেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের মতো বিষয়গুলো প্রাধান্য পায়।
বৈঠকে প্রধানমন্ত্রী মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে যুক্তরাজ্যের আরও জোরাল ও সক্রিয় কূটনৈতিক ভূমিকার আহ্বান জানান। এ দীর্ঘস্থায়ী সংকটের একটি টেকসই সমাধান বের করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কূটনৈতিক প্রচেষ্টা আরও বেগবান করার তাগিদ দেন তিনি।
জাতীয় থেকে আরও পড়ুন

