বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজ্ঞাপন

মধ্যরাতে ৩ মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ১০:০৪ পিএম
মধ্যরাতে ৩ মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন করেছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তবে তিন মন্ত্রীর কাউকেই ফোনে পাননি বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এ কথা জানান ডেপুটি স্পিকার।

ডেপুটি স্পিকার জানান, বুধবার রাতে দুঃখজনক ঘটনাটি ঘটার পর রাত ১টা ২০ বা ২৫ মিনিটের দিকে এক সহকর্মীর কাছ থেকে ফোন পান। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন। তাকে না পেয়ে আইনমন্ত্রীকে ফোন করেন। তাকেও পাননি। পরে রাত ২টার দিকে জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন করেও সাড়া পাননি।

তিনি আরও বলেন, ‘যখন একজন সংসদ সদস্যের বাড়িতে বা কোথাও একটা ঘটনা ঘটে, ইট অ্যাফেক্টস এভরিওয়ান অব আস (এটি আমাদের সবার ওপর প্রভাব ফেলে)।’

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...