বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপ
বিজ্ঞাপন

ধানমন্ডি ক্লাব মাঠে ডায়াবেটিস ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০১:১৫ পিএম
ধানমন্ডি ক্লাব মাঠে ডায়াবেটিস ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসাসেবা

রাজধানীর ধানমন্ডি ক্লাব মাঠে ডায়াবেটিসবিষয়ক বিশেষ স্বাস্থ্য ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ধানমন্ডি সোসাইটির উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এতে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শের ব্যবস্থা করা হয়।

আয়োজনের মাধ্যমে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি রোগটি প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করেন চিকিৎসকেরা।

ক্যাম্পের উদ্বোধন শেষে সড়কমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সুস্বাস্থ্য বজায় রাখতে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, শারীরিক সক্রিয়তা ও মানসিক প্রশান্তি অত্যন্ত জরুরি। ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতার সঙ্গে হরমোনের ভারসাম্যহীনতার সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি সুষম খাবার গ্রহণ এবং জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আনার ওপর গুরুত্ব দেন।

চিকিৎসাসেবার মান ও চিকিৎসকদের দায়িত্ব প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, চিকিৎসকেরা সমাজের বিশেষ সন্তান। তাদের পেশা কেবল অর্থ উপার্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং রাষ্ট্র ও মানুষের প্রতি তাদের বিশেষ দায়িত্ব রয়েছে।

চিকিৎসকদের প্রতি রোগীদের আস্থার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, উন্নত বিশ্বের মতো ধাপে ধাপে চিকিৎসা নেওয়ার সংস্কৃতি দেশে এখনো গড়ে ওঠেনি। পাশাপাশি অনেক ক্ষেত্রে চিকিৎসকদের রোগীদের পর্যাপ্ত সময় দেওয়ার সুযোগও থাকে না। এসব কারণে চিকিৎসক ও রোগীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়।

অনুষ্ঠানে ধানমন্ডি সোসাইটির সভাপতি ডা. মোসাদ্দেক হাবির বলেন, এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়; বরং একটি আবাসিক এলাকার সামাজিক সংগঠন। অল্প কিছুদিন আগে যাত্রা শুরু করা এ সোসাইটির বিভিন্ন খাতের নির্বাচিত সদস্যরা নিজ নিজ দায়িত্ব ও সচেতনতা থেকে কাজ করছেন। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করাই সংগঠনটির মূল লক্ষ্য।

ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন (এন্ডোক্রাইনোলজি) বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও ডায়াবেটিসের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। বর্তমানে দেশে প্রায় তিন কোটি মানুষ এ রোগে আক্রান্ত। তাদের মধ্যে প্রায় ৯৫ শতাংশই টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত। এ ধরনের ডায়াবেটিস সাধারণত এক দিনে প্রকাশ পায় না; বরং ধীরে ধীরে রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে।

তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে দেশে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...