বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুন
বিজ্ঞাপন

কিডনি রোগীদের চিকিৎসায় নেওয়া উদ্যোগ ৬ বছরেও দেখেনি আলোর মুখ

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম
কিডনি রোগীদের চিকিৎসায় নেওয়া উদ্যোগ ৬ বছরেও দেখেনি আলোর মুখ

দুই দফা দরপত্র বাতিল, অপেক্ষায় রোগীরা

পরিকল্পনা অনুযায়ী, ১৫টি মেডিকেল কলেজ হাসপাতালে ৫৯০টি এবং ৪০টি জেলা হাসপাতালে ৪৪০টি মেশিন স্থাপনের কথা রয়েছে। এর মাধ্যমে জেলা পর্যায়ে ডায়ালাইসিস-সুবিধা বাড়ানো এবং রাজধানীকেন্দ্রিক চিকিৎসার ওপর চাপ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রথম দফার দরপত্র ২০২৪ সালের ১৭ অক্টোবর জমা ও খোলার কথা ছিল। তবে পরে তা বাতিল করা হয়। দ্বিতীয়বার দরপত্র আহ্বানের পরও ক্রয়প্রক্রিয়া সম্পন্ন হয়নি। দুই দফা দরপত্র বাতিলের নির্দিষ্ট কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করা হয়নি।

তৃতীয় দফায় দরপত্র আহ্বানের ক্ষেত্রে কারিগরি শর্ত যথাসম্ভব ব্র্যান্ড-নিরপেক্ষ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর ফলে ইউরোপ, জাপান, যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশের যোগ্য প্রস্তুতকারকরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এতে সরকারের ক্রয়ব্যয় কমানোর পাশাপাশি উন্নত মানের চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের সুযোগ তৈরি হওয়ার কথা। কিন্তু দরপত্রের শেষ পর্যায়ে নতুন প্রযুক্তি অন্তর্ভুক্তির আলোচনা প্রকল্পের মূল উদ্দেশ্য ও কারিগরি শর্ত নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

সাধারণ এইচডির প্রকল্পে এইচডিএফ কেন

এইচডিএফ একটি উন্নত ডায়ালাইসিস পদ্ধতি। এতে প্রচলিত হেমোডায়ালাইসিসের পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় রক্ত থেকে কিছু অতিরিক্ত বর্জ্য পদার্থ অপসারণ করা হয়। নির্দিষ্ট রোগীর ক্ষেত্রে চিকিৎসকের মূল্যায়ন অনুযায়ী এ পদ্ধতি উপযোগী হতে পারে। তবে এটি পরিচালনার জন্য উন্নত অবকাঠামো ও কঠোর মাননিয়ন্ত্রণ প্রয়োজন।

বিশেষ করে অনলাইন এইচডিএফ চিকিৎসায় উচ্চমানের পানি পরিশোধনব্যবস্থা, জীবাণুমুক্ত ও জ্বরসৃষ্টিকারী পদার্থমুক্ত তরল, বিশেষ ছাঁকনি, নিয়মিত পানির মান পরীক্ষা এবং প্রশিক্ষিত জনবল প্রয়োজন। এসব ব্যবস্থা নিশ্চিত না হলে শুধু আধুনিক মেশিন কিনে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব নয়।

সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশ্ন, সরকারি হাসপাতালগুলোয় যেখানে সাধারণ এইচডি সেবাই এখনও পর্যাপ্ত নয়, সেখানে প্রকল্পের চূড়ান্ত পর্যায়ে অধিক ব্যয়বহুল প্রযুক্তি অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা কী? এই প্রযুক্তির জন্য অতিরিক্ত ব্যয় করলে একই বাজেটে আরও বেশি সাধারণ এইচডি মেশিন কেনা ও সচল রাখা সম্ভব কি না, সেটিও বিবেচনায় নেওয়া উচিত।

বিশেষজ্ঞদের মতে, এইচডিএফ অন্তর্ভুক্তির আগে স্বাধীন চিকিৎসা বৈজ্ঞানিক মূল্যায়ন, রোগীর প্রয়োজন নিরূপণ এবং ব্যয়-সুবিধা বিশ্লেষণ প্রকাশ করা জরুরি। প্রযুক্তিগত উন্নয়ন অবশ্যই প্রয়োজন, তবে তা যেন বৃহত্তর জনগোষ্ঠীর চিকিৎসাসুবিধা সম্প্রসারণের লক্ষ্যকে বাধাগ্রস্ত না করে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...