‘শুধু রাজধানী নয়, দেশের সব শহরই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে’

এই নগর পরিকল্পনাবিদ অভিযোগ করেন, ২০২২ সালে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) প্রণয়নের পর গত চার বছরে তিনবার তা সংশোধন করা হয়েছে, কিন্তু কোনোবারই স্থানীয় সরকার বা সিটি করপোরেশনকে জিজ্ঞেস করা হয়নি। একটি এলাকায় ৫-৬ তলা ভবনের উপযোগী অবকাঠামো ও ইউটিলিটি সেবা থাকার পরও উন্নয়ন কর্তৃপক্ষ এলাকাবাসী বা স্থানীয় সরকারের মতামত না নিয়েই ১৪ তলা ভবনের অনুমোদন দিচ্ছে। ফলে আলো-বাতাস বন্ধ হওয়ার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ভেঙে পড়ছে।
সংলাপে সংস্থাগুলোর সমন্বয়হীনতার সমালোচনা করে আদিল মুহাম্মদ খান বলেন, এক সংস্থা রাস্তা তৈরি করে, অন্য সংস্থা কোনো সমন্বয় ছাড়াই তা কেটে ফেলে। সামান্য অনুমতি ফি দিয়ে শত শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়, কিন্তু স্থানীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। মূলত দুর্নীতির সুযোগ তৈরি করতেই এই বিশৃঙ্খল অবস্থা জিইয়ে রাখা হয়েছে।

