বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ড
বিজ্ঞাপন

নন-এমপিও শিক্ষকদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পিএম
নন-এমপিও শিক্ষকদের জন্য সুখবর

বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

শনিবার (১৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শিক্ষকদের এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অর্থের সংস্থান বিবেচনায় পর্যায়ক্রমে তা বাস্তবায়নের কথা থাকলেও সেটি হয়নি। বিষয়টি সংসদীয় কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। কমিটি তাদের এমপিওভুক্তির সুপারিশ করেছে।

সেলিম ভূঁইয়া বলেন, সংসদীয় কমিটি বেশ কয়েকটি বিষয়ে সুপারিশ করেছে। তবে এখনো সভার কার্যবিবরণী প্রস্তুত হয়নি। আগামী দুই-তিনদিনের মধ্যে কার্যবিবরণীর খসড়া তৈরি হবে। এরপর নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

গত ৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের অধ্যক্ষ সেলিম ভূঁইয়া জানিয়েছিলেন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আর্থিক সংকট ও মানবেতর জীবনযাপনের বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।

এবার তাদের এমপিওভুক্তির বিষয়ে আনুষ্ঠানিক সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে। তবে এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...