মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে চায় জনপ্রশাসন মন্ত্রণালয়

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মঞ্জুরি বলতে কোনো প্রস্তাব বা উদ্যোগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সম্মতিকে বোঝায়।
তবে বিষয়টি নিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে অস্পষ্টতা রয়েছে। গতকাল অধিদপ্তরের দুজন পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘কী প্রক্রিয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয় এই মঞ্জুরি দিয়েছে, তা তাঁদের কাছে পরিষ্কার নয়। মেডিকেল কলেজটি কীভাবে প্রতিষ্ঠা করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’
ওই কর্মকর্তারা জানান, বিষয়টি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের দুটি সভা হয়েছে। তবে সভাগুলোতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়ে উল্লেখযোগ্য বা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
তাঁদের ভাষ্য, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও চিকিৎসা শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য শিক্ষা কর্তৃপক্ষের প্রক্রিয়া ও অনুমোদন প্রয়োজন। সে ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মঞ্জুরির পরও প্রয়োজনীয় কার্যক্রম বাকি রয়েছে।

