২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানী দেওয়া হবে: ধর্মমন্ত্রী

নদী দূষণ রোধে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে: নৌপরিবহনমন্ত্রী
সম্পূরক প্রশ্নে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কামরুল হাসান বলেন, নদীগুলো এখন দূষিত হয়ে যাচ্ছে। আজ তিনি একটি পত্রিকার সংবাদে দেখেছেন, নদীতে সেতু নির্মাণের ফলে চর পড়ে যাচ্ছে এবং নদী সরু হয়ে যাচ্ছে। নৌপথ সংকুচিত হচ্ছে।
এই সদস্য বলেন, সুয়ারেজ সংযোগের কারণে বুড়িগঙ্গা সহ নদীর পানি দূষিত হচ্ছে। বুড়িগঙ্গার তীরে শিল্পকারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে বলে তিনি একটি সংবাদ দেখেছেন। তিনি জানতে চান নদীর নাব্যতা রক্ষা এবং ব্রিজ নির্মাণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নদীর পথ যাতে সরু না হয়— এই ব্যাপারে সরকারের কি পদক্ষেপ আছে।
জবাবে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নদী দূষণ রোধে ইতিমধ্যে পরিবেশ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং ঢাকা মেট্রোপলিটন সিটি এবং জেলা প্রশাসকের সমন্বয়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি অন্য মন্ত্রণালয়ের কাজ।
জাতীয় থেকে আরও পড়ুন

