দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ২ লাখ ৫৩ হাজার ৯৪৫ শিক্ষকের পদ শূন্য: সংসদে শিক্ষামন্ত্রী

মো. ইলিয়াস মোল্লার অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ৭৫ হাজার ৭৩৮টি শিক্ষকের শূন্যপদের চাহিদা পাওয়া গেছে। সংশ্লিষ্ট বিধিমালা ও পরিপত্র সংশোধনের মাধ্যমে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানের ১১ হাজার ১৫১টি পদ পূরণের কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।
কিশোরগঞ্জ-২ আসনের অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে শিক্ষাক্ষেত্রে শহর ও গ্রামের মধ্যে বৈষম্য রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সুযোগের ক্ষেত্রে শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে সুযোগ-সুবিধার কিছুটা অসমতা এখনো বিদ্যমান রয়েছে। শহরের তুলনায় গ্রামীণ অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভৌত অবকাঠামো, দক্ষ ও বিষয়ভিত্তিক শিক্ষকের পর্যাপ্ততা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। গ্রামের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও বৈষম্য নিরসনে সরকার নানামুখী ব্যবস্থা গ্রহণ করেছে বলে মন্ত্রী জানান।

