শেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলার

প্রতিষ্ঠানটি এআই প্রযুক্তির উন্নয়ন ধীর করার জন্য ডেভেলপারদের প্রতি আহ্বান জানিয়েছে। তাদের যুক্তি, যথাযথ সুরক্ষাব্যবস্থা ছাড়া উন্নত এআই ব্যবস্থা মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ ঝুঁকি তৈরি করতে পারে।
প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওপেনএআইও এ প্রযুক্তির ঝুঁকি নিয়ে একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে। এআই নিরাপত্তা নিয়ে উদ্বেগ মোকাবিলার জন্য প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে তালিকাভুক্তির পরিকল্পনাও পিছিয়ে দিয়েছে।
তবে অ্যানথ্রপিক দ্রুত ব্যবসা সম্প্রসারণ করতে চায়। এ লক্ষ্য পূরণে শেয়ারবাজারের মাধ্যমে আরও বেশি অর্থায়নের সুযোগ নিতে চাইছে প্রতিষ্ঠানটি।
মার্তা নর্টন বলেন, বাজারে অস্থিরতা থাকা সত্ত্বেও এখনই অ্যানথ্রপিকের শেয়ারবাজারে আসার সিদ্ধান্তের পেছনে মূল কারণ হলো, প্রতিষ্ঠানটির আরও অর্থের প্রয়োজন।
তিনি বলেন, ‘এআই খাতে বিপুল অর্থের প্রয়োজন হয়। শেয়ারবাজার অর্থায়নের সুযোগ আরও বাড়িয়ে দেয়। তাই এখনই বাজারে আসার সময় হয়েছে।’

