বাসাবাড়িতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

এ দিন জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করতে আসা শিক্ষার্থীদের মধ্যে ছিল গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম থেকে একাদশ শ্রেণির ৫২ জন শিক্ষার্থী। তাদের সঙ্গে পাঁচজন শিক্ষক ও প্রতিষ্ঠানের সভাপতিসহ মোট ৫৮ জন উপস্থিত ছিলেন।
এ ছাড়া সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর সংসদ সদস্য সেলিনা সুলতানার মাধ্যমে ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজের ১২ জন শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন করেন। সংরক্ষিত মহিলা আসন-৪৯-এর সংসদ সদস্য (এমপি) সুলতানা জেসমিনের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পিরোজপুরের (ডুসাপ) ৫১ জন শিক্ষার্থী ও সংরক্ষিত মহিলা আসন-৬-এর এমপি ফরিদা ইয়াসমিনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুষ্টিয়া জেলার ৪০ জন শিক্ষার্থীও এ পরিদর্শনে অংশ নেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শনের অংশ হিসেবে একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেয়। পরে তারা সংসদ লাইব্রেরি ঘুরে দেখে এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেয়।

