বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

বিজয়া দশমীতে আজ দেবী দুর্গার বিদায়, শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

নিজস্ব প্রতিবেদক২১ অক্টোবর ২০২৬, ১১:১৮ এএম
বিজয়া দশমীতে আজ দেবী দুর্গার বিদায়, শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ বুধবার সাঙ্গ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে আজ মর্ত্যলোক ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দেবী দুর্গা। অশ্রুসজল চোখে দেবীকে বিদায় জানাবেন ভক্তরা।

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ। এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই হিন্দু ধর্মাবলম্বীদের টানা ছয় দিনের উৎসবের সমাপ্তি ঘটবে।

এর আগে গতকাল মহানবমীর দিন রাজধানী ঢাকার পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। ভক্তরা বিভিন্ন মণ্ডপে ঘুরে অঞ্জলি দিয়েছেন এবং দেবীর চরণে ভোগ নিবেদন করেছেন। নবমী পূজা ও সন্ধ্যার আরতি শেষ হতেই মূলত মণ্ডপে মণ্ডপে বেজে ওঠে বিদায়ের করুণ সুর।

গত ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে সূচনা হয়েছিল এবারের শারদীয় দুর্গোৎসবের। টানা ছয় দিন আনন্দ-উৎসবের পর আজ ২১ অক্টোবর বিজয়া দশমীর দিনে বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হচ্ছে। বিজয়া দশমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...