বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

চুয়েটের অচলাবস্থা নিরসনে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবে পরামর্শক কমিটি

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:০১ পিএম
চুয়েটের অচলাবস্থা নিরসনে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবে পরামর্শক কমিটি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসন এবং শ্রেণিকক্ষে পাঠদান পুনরায় চালুর লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত ছয় সদস্যের উচ্চপর্যায়ের পরামর্শক কমিটি। ইউজিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী বুধবার (২৮ অক্টোবর) কমিটির সদস্যরা চুয়েট পরিদর্শন করবেন এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবেন। এ সময় তাদের বক্তব্য, মতামত ও প্রস্তাবনা শুনে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করতে সোমবার (২৬ অক্টোবর) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট সবাইকে চুয়েট ক্যাম্পাসে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শিক্ষকদের সঙ্গে এবং বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন কমিটির সদস্যরা। এ ছাড়া দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কর্মকর্তা এবং বিকেল সাড়ে তিনটা থেকে চারটা পর্যন্ত কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের সময় নির্ধারণ করা হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...