বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

গ্রিড বিপর্যয়ের পর অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনর্বহাল

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০২:৫১ পিএম
গ্রিড বিপর্যয়ের পর অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনর্বহাল

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের কার্যক্রম চলমান বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, ইতিমধ্যে অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করা হয়েছে। বাকি অংশেও স্বল্পসময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।

এর আগে এক জরুরি বার্তায় বলা হয়, দেশের পূর্বাঞ্চলের একটি গ্রিডে বিপর্যয় দেখা দেওয়ায় ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে এই ঘটনা ঘটে বলে জানায় পাওয়ার গ্রিড বাংলাদেশ, পিজিসিবি।

গ্রিড বিপর্যয়ের কারণে সচিবালয়সহ ঢাকার আবাসিক এলাকাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঢাকার বাইরের কিছু কিছু এলাকায়ও বিদ্যুৎ চলে যাওয়ার খবর পাওয়া যায়।

এক জরুরি বার্তায় সংস্থাটি জানায়, আজ মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে অনাকাঙ্ক্ষিতভাবে ঢাকার পূর্বাঞ্চল (ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন, মতিঝিল ইত্যাদি) এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিস্টেম রিস্টোর করার কাজ চলছে। প্রকৌশলীরা ধাপে ধাপে পুনঃসংযোগ স্থাপনের কাজ করে যাচ্ছেন।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...